বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ ১৩ মে (রবিবার) দুপুরে এ আনন্দ মিছিলের বের করা হয়।
মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় স্যাটেলাইট উৎক্ষেপণে সফলতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।’
সদ্য সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমরা এমন একটি বিষয়ের জন্য আনন্দ মিছিল করেছি যার জন্য ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।’
এসময় বিভিন্ন হল থেকে আগত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।








