সেনা পরিবারের সদস্য হয়েও সিএমএইচে আস্থা নেই খালেদা জিয়ার: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৮, ১৪:১৭আপডেট : ১৪ জুন ২০১৮, ১৫:৩৪

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর চেয়ে ভালো চিকিৎসা কি বাংলাদেশের কোথাও আছে? ব্যবস্থাপনা থেকে শুরু করে এখানে চিকিৎসার জন্য যাবতীয় সব যন্ত্রপাতি আছে। বাংলাদেশে সুচিকিৎসার জন্য সিএমএইচের চেয়ে ভালো আর কেউ গ্যারান্টি দিতে পারবে না।’ বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে ঢাকার মহাখালী বাস টার্মিনালে ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা ব্যবস্থাপনা দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদেরের ভাষ্য, ‘বিএনপি কি খালেদা জিয়ার চিকিৎসা চায়, নাকি এ নিয়ে রাজনীতি করতে চায়? সিএমএইচ যাদের পছন্দ নয় নিশ্চয়ই তারা এ নিয়ে রাজনীতি করতে চাচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্ন, সেনা পরিবারের সদস্য হয়ে কেন সিএমএইচে আস্থা নেই খালেদা জিয়ার? এই সুযোগটা তারা না নিয়ে রাজনৈতিক ইস্যু খুঁজছে। এখানে খালেদা জিয়ার চিকিৎসা মুখ্য নয়।’
মন্ত্রীর মন্তব্য, ‘আন্দোলনের সব ইস্যুতে ব্যর্থ হয়ে এখন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি। তিনি বলেন, ‘বিএনপি সব ইস্যুতে ব্যর্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎস্যা নিয়ে ইস্যু খুঁজছে। সিএমএইচ তো আর্মি পরিবার। অথচ সিএমএইচকে বিশ্বাস করে না, এটা কেমন কথা!’

এর আগে বিভিন্ন কাউন্টারে ঘুরে এসে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ঈদযাত্রা স্বস্তির। আশা করছি এবার ঝামেলামুক্ত ঈদযাত্রা হবে সবার।’

/পিএইচসি/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের