প্রধানমন্ত্রী সেমাই খেলেন, খাওয়ালেন অতিথিদেরও

পাভেল হায়দার চৌধুরী
১৬ জুন ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৬ জুন ২০১৮, ১৭:৪০

 

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময় (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মী, ১৪ দলীয় জোটের নেতা, কূটনীতিক, বিচারপতি, ব্যবসায়ী, নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্য, কর্মকর্তা, তাদের পারিবারের সদস্য ও সামরিক কর্মকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের দিন সেমাই খেয়ে মিষ্টি মুখ করেছেন প্রধানমন্ত্রী। সেমাই, ফিরনিসহ নানা রকম খাবার খাইয়েছেন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা অতিথিদেরও। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই অন্যদিনের মতো ফজরের নামাজ আদায় করে চা খেতে খেতে পত্রিকায় চোখ বুলিয়ে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও আজকের পত্রিকা বের হয়নি। আগের দিনের পত্রিকায় চোখ বুলিয়ে নিলেন তিনি। এরপর সকালে ৮টার মধ্যে নাস্তা সেরে রেডি হয়ে পৌনে ১০টায় গণভবনের মাঠে নেমে শুভেচ্ছা বিনিময় শেষ করেন। বেলা ১টার দিকে শুভেচ্ছা পর্ব শেষ করেন তিনি। এরপর ভেতরে গিয়ে গণভবনের নিচ তলায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সামরিক বিভিন্ন কর্মকর্তারাও শুভেচ্ছা বিনিময় করেন।

এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কিছু সময় ছবি তোলার পর্বও ছিল। এসএসএফ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা, বিচারপতি, কূটনীতিক ও দলীয় নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন।  

গণভবনের কর্মকর্তা-কর্মচারীরাও প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানান। এর আগে তিনি বিদেশে থাকা বোন শেখ রেহানাসহ স্বজনদের সঙ্গে কথা বলেন মোবাইল ফোনে।

সন্ধ্যায় গণভবনে আসবেন প্রধনমন্ত্রীর পরিবারের আত্মীয়-স্বজন গোপালগঞ্জের কিছু মানুষও। তারাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।

জানা গেছে, পরিবার স্বজনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আর্জেন্টিনা ও আইসল্যান্ডের খেলা তা দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি যদিও ব্রাজিলের সমর্থক।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী