‘পরগাছার মতো কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে লাভ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৮, ১৪:৫৮আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২০:২৯

মানববন্ধনে ড. হাছান মাহমুদ (ছবি: সাদ্দিফ অভি) বিরোধী দল বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পরগাছার মতো কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে লাভ নেই। যারা জামায়াত-শিবির পরিচয় গোপন করে সাধারণ নাগরিকের ব্যানারে দেশকে অস্থিতিশীল করতে চায় ও তাদের সহযোগী হিসেবে যারা দাঁড়ায়, জনগণ তাদের প্রতিহত করবে।’ রবিবার (৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মানববন্ধন হচ্ছিল সেখানে।

কোটা আন্দোলনকারীদের ওপর ভর করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ হাছান মাহমুদের। তার মন্তব্য, ‘সারা বিশ্বের নেতৃবৃন্দ যখন শেখ হাসিনার প্রশংসা করে, এই অবস্থায় একটি পক্ষ দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। ২০১৩-১৫ সালে তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা রংপুরের নির্বাচনের পর দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালিয়েছে। সবশেষ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরেও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে এখন কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।’

তবে দেশকে অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেওয়া হবে না বলে উল্লেখ করেন হাছান মাহমুদ। তার কথায়, ‘আমরা দেখেছি সাধারণ নাগরিক ও উদ্বিগ্ন অভিভাবকের ব্যানারে কিছু চিহ্নিত লোক প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছে। আমার প্রশ্ন—যখন দেশে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেননি কেন? বিএনপি যখন তাদের গঠনতন্ত্র পরিবর্তন করে সপ্তম ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলে পুনর্বাসনের জায়গা করে দেয়, তখন কিন্তু আপনারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেননি। আপনারা আসলে দেশে আগুন জ্বালাতে চান! যারা আগুন জ্বালাতে চাচ্ছে, তাদের দিয়াশলাই দিয়ে সাহায্য করতে চান।’

/এসও/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ