গণতন্ত্র আছে বলেই বিএনপির নেতারা অশ্রাব্য ভাষায় কথা বলছেন: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ২০:৩৪আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২০:১৪



শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি সরকারকে গালি দিতে পারতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অগণতান্ত্রিকভাবে অশ্রাব্য ভাষায় কথা বলতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে গালি দিতে পারছেন তারা।’ সোমবার (১৬ জুলাই) বিকালে মহানগর নাট্যমঞ্চে শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অশ্রাব্য মিথ্যাচার করার পরও পল্টন অফিসের সংবাদ সম্মেলন বন্ধ করা হয়নি। পুলিশও হস্তক্ষেপ করেনি।’ তিনি বলেন, ‘বিএনপি নেতারা যেখানে ইচ্ছা বক্তব্য দিচ্ছেন। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষায় কথা বলেও তারা বলছেন, দেশে গণতন্ত্র নেই। টকশোতে গিয়ে তাদের নেতারা যে ভাষা ব্যবহার করেন, এখানে আমরা বিরোধী দলে থাকলে টকশো করার পর তারা রাস্তায় আটকাতেন। আমরা তা পারি না। তারা স্বাধীনভাবে কথা বলছেন, তারপরও তারা বলছেন দেশে গণতন্ত্র নাই।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে আমার অনেক প্রশংসা করা হচ্ছে। এর মূল্যায়ন হবে আগামী নির্বাচনে। যদি আওয়ামী লীগ না জিততে পারে, তাহলে আজকের সব প্রশংসা গালিতে পরিণত হবে। যারা আজ প্রশংসা করছেন, তারা তখন বলবেন, ব্যর্থ সাধারণ সম্পাদক। জাতীয় নির্বাচনে জিতলেই কেবল সফল সাধারণ সম্পাদক হতে পারবো।’
যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে লেগে থাকুন, পরিশ্রম করুন, দলের জন্য কষ্ট করুন, ত্যাগ করুন, তা বৃথা যাবে না। শেখ হাসিনা যতদিন আছেন, ত্যাগী কর্মীদেরও ততদিন মূল্যায়ন আছে। কেউ দুদিন আগে পাই, কেউ দুদিন পরে পাই। এতে হতাশা কারও মধ্যে যেন না পায়। আমাকে দিয়েই চিন্তা করুন। জেল খেটেছি, ত্যাগ করেছি। তার মূল্যায়ন শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনা না থাকলে আমি দলের সাধারণ সম্পাদক হতাম কিনা জানা নেই। শেখ হাসিনা থাকলে এ দলে মূল্যায়ন হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘এজন্য শেখ হাসিনাকে আমরা শ্রদ্ধা করি, হৃদয় থেকে ভালোবাসি। অন্য দলে নেতাদের অনুপস্থিতিতে নিয়ে কানাঘুষা আছে, সমালোচনা আছে। নেতার পথ নিয়ে ভিন্নমত আছে। কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব অটল ও অবিচল। ’
জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনারা কি চান, আমরা এমন কোনও প্রার্থী যদি উইনেবল ও গ্রহণযোগ্য নন, জেতার মতো পজিশনে নেই, তার সব জনমত জরিপ শেখ হাসিনার কাছে জমা আছে। আপনাদের মধ্যে কেউ নির্বাচনের জেতার মতো যোগ্যতা অর্জন করলে বঞ্চিত হবেন না।’
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিবায়াত, মুজিবুর রহমান চৌধুরী, অধ্যাপক আমজাদ হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, ফজলুল হক আতিক, যুবনেতা কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ