২৯ অক্টোবর মতিঝিলে গণসমাবেশ করবে ১৪ দল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ০৯:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৪২

১৪ দলীয় জোট

রাজধানীর মতিঝিলে ২৯ অক্টোবর গণসমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল। এছাড়া ২৫ অক্টোবর যশোর ও ২৬ অক্টোবর চুয়াডাঙ্গায় ১৪ দলের গণসমাবেশ হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান।
সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নামে জনবিচ্ছিন্ন নেতাদের মূল উদ্দেশ্য ক্ষমতার ভাগবাটোয়ারা করে নির্বাচন বানচাল করা। কিন্তু দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাদের কোনও ষড়যন্ত্র সফল হতে দেবে না।
তিনি বলেন, খালেদা জিয়া জনবিচ্ছিন্ন ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেন, যাদের কোনও গ্রহণযোগ্যতা নেই। ড. কামাল হোসেনরা যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন ঠেকাতে পারবেন না, নির্বাচন হবেই। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে