সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা জনগণ প্রতিহত করবে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৪:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৭:০১

হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের নামে দেশে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশের কর্মসূচি নিয়েছে। এসব সমাবেশে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এ ধরনের অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘তারা মূলত ষড়যন্ত্রকারী। খালেদা জিয়া তাদের ভাড়া করেছেন। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার ২০ দলীয় জোট থেকে ন্যাপ ও এনডিপি বেরিয়ে গেছে। সামনে আরও কয়েকটি দলের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে ‘শয়তানের’ সঙ্গে ঐক্য করারও ঘোষণা দিয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে, বিএনপি যাদের সঙ্গে নতুন করে ঐক্য করেছে তারা আসলে কে?’
ড. কামাল হোসেনের সমালোচনা করে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেইমানি করেছেন। তিনি কথায় কথায় নিজেকে বঙ্গবন্ধুর কর্মী হিসেবে দাবি করলেও যে দল তাকে খুন করেছে, খুনিদের আশ্রয় দিয়েছে ও পুরস্কৃত করেছে, সেই দলের নেতৃত্ব গ্রহণ করেছেন।’
তিনি আরও বলেন, ড. কামাল হোসেন কথায় কথায় মানবাধিকার ও আইনের শাসনের কথা বললেও বঙ্গবন্ধুর খুনি, ২১ আগস্টের হামলাকারী, এতিমের টাকা আত্মসাৎকারীরে সঙ্গে ঐক্য করেছেন। তিনি আগে শুধু একজন জনবিচ্ছিন্ন রাজনীতিবিদ ছিলেন, এখন তিনি পচে যাওয়া রাজনীতিবিদে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী