অসুর শক্তিকে পরাজিত করতে হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ২২:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২২:৫৬




ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপিকে অসুর শক্তি হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই অসুর শক্তিকে পরাজিত করতে হবে, অন্যথায় বাংলাদেশে শান্তি থাকবে না।’ বুধবার (১৭ অক্টোবর) রাতে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ মন্তব্যের মধ্য দিয়ে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের করা, ‘দেশে অসুর শক্তি চেপে বসেছে, এই অসুর শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে’ বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি একটা সাম্প্রদায়িক দল। তাদের হাতে সনাতন ধর্মাবলম্বিরা নিরাপদ নন। এই দল সন্ত্রাসী দল, এই দল বোমা হামলাকারী দল। হিন্দু-মুসলমানসহ সকল ধর্মাবলম্বির মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী দলকে আগামী নির্বাচনে পরাজিত করতে হবে।’

বিভিন্ন সময় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক শক্তির আক্রমণের কথা তুলে ধরে কাদের বলেন, ‘এ দেশে শেখ হাসিনার বিকল্প হচ্ছে ২০০১ সালের বিভীষিকাময় পরিস্থিতি।’ এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শেখ হাসিনার চেয়ে নিরাপদ আশ্রয় আর কেউ নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুর্গা এসেছে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য। বিএনপি নামক দুষ্টের দল, সাম্প্রদায়িক দলকে পরাজিত করতে হবে। এটাই হোক আজকের শপথ।’

ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে বিএনপি চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক মহল বিএনপি চায় না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক। বর্তমানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। নির্বাচনের আগে যাতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয় সেই চেষ্টা চালাচ্ছে বিএনপি।’

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি