আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা শুরু হবে। এতে দলটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের সদস্যরা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সূত্র জানায়, এই সভায় দলের মনোনয়ন প্রক্রিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করা হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।








