সংলাপে কে কে যাচ্ছেন আওয়ামী লীগকে জানালো ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ২১:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২১:৪৬

ঐক্যফ্রন্টের নামের তালিকা আওয়ামী লীগের সঙ্গে সংলাপে ড. কামাল হোসেনের নেতৃত্বে কে কে অংশ নেবেন তা লিখিতভাবে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের তিন নেতা গিয়ে এ বিষয়ে দুটি চিঠি পৌঁছে দেন। আওয়ামী লীগের হয়ে চিঠি গ্রহণ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম।

চিঠিতে উল্লেখ করা হয়- ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে তার সঙ্গে থাকবে আরও ১৫ জন।

প্রতিনিধি দলে বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস। নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম। গণফোরাম থেকে মোস্তফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডি থেকে আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব। ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও স্বতন্ত্র হিসেবে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে আয়োজিত ঐক্যফ্রন্টের বৈঠকে নামগুলো ঠিক করা হয়।

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের