তফসিল পেছালে আপত্তি নেই, তবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ১৩:০২আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৪:২৮

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের তফসিল পেছানো হলে বা পুনঃতফসিল হলে আওয়ামী লীগের আপত্তি নেই। কিন্তু সেটা হতে হবে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে। নির্বাচন কমিশনকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। কারও চাপের মুখে তফসিল পেছানো বা পুনঃতফসিল করা যাবে না।’

রবিবার (১১ নভেম্বর) আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘এবার প্রচুর প্রার্থী। এক আসনের বিপরীতেই ১৫-১৬ জন করে প্রার্থী। এটাই হচ্ছে দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের সৌন্দর্য। যে কেউ ফরম কিনতে পারেন কিন্তু কেউ দলের বিরুদ্ধে গেলে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ক্রিকেটের স্বার্থে আপাতত সাকিব আল হাসান রাজনীতিতে আসছেন না। তবে মাশরাফি বিন মুর্তজা নির্বাচন করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আল হানিফ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ. ডা. দীপু মনি, শামসুন্নাহার চাঁপাসহ অনেকে।

/এমএইচবি/এআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের