গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। বুধবার (১৪ নভেম্বর) সকালে মনোনয়ন প্রত্যাশীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। সেখানে তাদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। তখন সেখানে থাকা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সবাইকে গণভবনে যেতে বলেন।
প্রসঙ্গত, বুধবার সকালে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের কথা ছিল। কিন্তু মনোনয়ন প্রত্যাশীরা সংখ্যায় বেশি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকায় তাদের ধানমন্ডি থেকে গণভবনে ডেকে নেওয়া হয়।







