এক ঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক তা চাই না: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১২:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:৪৯





ওবায়দুল কাদের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাক আওয়ামী লীগ তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এক ঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক তা আমরা চাই না।’ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের ওপর হামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে পুলিশের ওপর হামলা বিএনপির পরিকল্পিত। বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এই হামলা হয়েছে। হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৪ নভেম্বর) যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।’

শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি হবে।’

টেকনোক্র্যাট মন্ত্রীদের বৈধতার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি স্বাক্ষর না করবেন, ততক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া চার টেকনোক্র্যাট মন্ত্রী বৈধ।’

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম