২৩০ আসনে মনোনীতদের চিঠি দেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১৩:১৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৭:১০

ধানমন্ডির কার্যালয়ে ওবায়দুল কাদের

অনানুষ্ঠানিকভাবে আজ (রবিবার) ২৩০ আসনে দল মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পর্যায়ক্রমে সবাইকে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।

রবিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তবে কোনও কোনও আসনে বিকল্প হিসেবে ২ জন অথবা ৩ জনকেও চিঠি দেওয়া হচ্ছে। প্রত্যাহারের সময় এ ধরনের আসনগুলোতে প্রার্থী নির্দিষ্ট হবে। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের মনোনয়নপত্রের চিঠির সঙ্গে প্রত্যাহারের চিঠিতেও স্বাক্ষর নিয়ে রাখা হচ্ছে।

সংবাদ সম্মেলন তিনি জানান, আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের শরিকদের নিয়ে একযোগে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন:  
মনোনীতদের চিঠি দিচ্ছে আ. লীগ

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী