মনোনীতদের চিঠি দিলো আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১২:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৫:৫৫

আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন দলীয় মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই চিঠি বিতরণ শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন।

যারা দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ-১০), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), শাজাহান খান (মাদারীপুর-২), আব্দুস সোবাহান গোলাপ (মাদারীপুর-৩), কাজী জাফরুল্লাহ (ফরিদপুর-৪), শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ ২), মাহাবুব-উল আলম হানিফ (কুষ্টিয়া-৩), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), অসিম কুমার উকিল (নেত্রকোনা-৩), মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আ ক ম বাহাউদ্দিন (কুমিল্লা-৬), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), কাজী নাবিল আহমেদ (যশোর-৩)।

মনোনয়নের চিঠি বিতরণ করেছে আওয়ামী লীগ, কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল আরও চিঠি পেয়েছেন, এনামুল হক শামিম (শরীয়তপুর-২ ), ইকবাল হোসেন সবুজ (গাজীপুর-৩), সালমান এফ রহমান (ঢাকা-১), কামাল হোসেন মজুমদার (ঢাকা-১৫), শেখ হেলালউদ্দিন (বাগেরহাট-১), মাহমুদ উস সামাদ চৌধুরী (সিলেট-৩), শামসুল হক চৌধুরী (চট্টগ্রাম-১২), অ্যাডভোকেট কামরুল ইসলাম (ঢাকা-২), নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), একেএম রহমত উল্লাহ (ঢাকা-১১), মোজাফফর হোসেন (জামালপুর-৫), নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬), মতিয়া চৌধুরী (শেরপুর-২)।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। ৩০০ আসনে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম জমা দেন। ১২ নভেম্বর মনোনয়ন ফরম জমা নেওয়া শেষ হয়। আজ রবিবার থেকে মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে দলটি।

মনোনয়নের চিঠি বিতরণ করেছে আওয়ামী লীগ, কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে ২৩ ডিসেম্বরের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়। পুনঃতফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

/এমএইচবি/এআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী