আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর তিনটি নির্বাচনি সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহে তিনটি নির্বাচনি সমাবেশ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একটি রাজধানী ঢাকায়, একটি সিলেটে এবং অপরটি রংপুরে। রবিবার (১৬ ডিসেম্বর) আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকার গুলশানে ২১ ডিসেম্বর, সিলেটে ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর রংপুরে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি ঢাকায় আরেকটি সমাবেশ করতে পারেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। ’
এর আগে গত বুধবার (১৩ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে কোটালীপাড়ার জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী। পরদিন ঢাকায় ফেরার পথে তিনি আরও সাতটি স্থানে সমাবেশে বক্তব্য রাখেন।

/এমএইচবি/এআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী