মুজিব কোট পরে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে: আব্দুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:০৮

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের ভরাডুবি নিশ্চিত জেনেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্র করছে। আমরা জানতে পেরেছি ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট ভুয়া ব্যালট পেপার ছাপানোর পরিকল্পনা নিয়েছে। এমনকি নির্বাচনের পূর্বে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামাতের ক্যাডাররা গায়ে মুজিব কোট পরিধান করে নৌকা মার্কার ব্যাজ লাগিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ‘দুর্নীতিবাজ, সাজাপ্রাপ্ত, পলাতক আসামি তারেক রহমানের মনোনয়ন বাণিজ্যের কারণে উল্লেখযোগ্য সংখ্যক বিএনপি নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। বিএনপির দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা আজ গভীর হতাশায় নিমজ্জিত। নির্বাচনের মাঠে নেতাকর্মীশূন্য বিএনপির ভরাডুবি নিশ্চিত, এই আশঙ্কায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর নীলনকশা অনুযায়ী জনগণের নির্বাচনকে নস্যাৎ করার উদ্দেশ্যে, পরিকল্পিতভাবে নাশকতা ও সন্ত্রাসের এ পথ বেছে নিয়েছে তারা।’

শুরু থেকেই বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনের প্রচারণার শুরুর থেকেই বিএনপি তাদের জন্মগত স্বভাব অনুযায়ী ব্যাপক মিথ্যাচার অপপ্রচার ও বিভ্রান্তিকর মন্তব্যের মধ্য দিয়ে, নির্বাচনের পরিবেশ বিনষ্ট, উস্কানি, ভয়ভীতি সঞ্চারের প্রচেষ্টা চালাচ্ছে। গত কয়েকদিন ধরেই বিএনপি নেতাকর্মীদের কথাবার্তা, আচার-আচরণে নির্বাচনি পরিবেশ বিনষ্টের বিষয় পরিলক্ষিত হচ্ছে। তাতেই প্রতীয়মান হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি আসন্ন নির্বাচনকে ঘিরে এক ধরনের ধূম্রজাল সৃষ্টির দুরভিসন্ধিতে লিপ্ত। তাদের কথাবার্তায় মনে হচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা, প্রজাতন্ত্রের পেশাদার ও নিরপেক্ষ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে বিতর্কিত করা এবং সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনমনে আসন্ন নির্বাচন নিয়ে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করাই যেন বিএনপির মূল লক্ষ্য।’

নির্বাচনের সময়ে কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণায় বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে এমন অভিযোগ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. কামাল হোসেনের কেন্দ্র পাহারার ঘোষণায় বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে। আপনারা জানেন নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর দিনই নোয়াখালী, ফরিদপুর, পাবনা, ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সন্ত্রাসী বাহিনীর হামলায় আওয়ামী লীগের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে।’

তিনি আরও বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করে, অন্যদিকে নির্বাচন কমিশনে গিয়ে নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ করছে। যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাকর।

তিনি এ সময় দাবি করেন, অসত্য অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন একজন ডিসি এবং দুইজন এডিসি, চারজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে।

এ অবস্থায় কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অভিযোগের তদন্ত ও অভিযুক্তের সঙ্গে কথা বলে নেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন নির্বাচনি এলাকায় বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট প্রার্থীরা পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রার্থীরা নিজেদের লোক দিয়ে গোলযোগ সৃষ্টি করছেন, আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তারা ঝিনাইদহে আওয়ামী লীগের অফিসে বোমা হামলা চালিয়েছে, মুন্সীগঞ্জে ১৪ দলীয় জোটের প্রার্থী মাহী বি চৌধুরীর ওপর হামলা ও গুলিবর্ষণ হয়েছে, সিলেট-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থীর অফিসে হামলা, টাঙ্গাইলের সখীপুরে পুলিশের গাড়িতে হামলা, পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ, খুলনার পাইকগাছায় নৌকা প্রতীকের অফিসে পাঁচটি ককটেল বোমা হামলা, শেরপুর সদর উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আখতার পপি প্রমুখ।

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী