জনগণের ভাগ্য গড়াটাই আওয়ামী লীগের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:০৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা পরপর দুবার ক্ষমতায় থেকে দেশ ও জনগণের ব্যাপক উন্নতি করতে পেরেছি। মানুষের ভাগ্য গড়েছি। দেশ ও জনগণের ভাগ্য গড়াটাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।’

সোমবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারলে দেশের কোনও মানুষ আর দরিদ্র থাকবে না। মানুষের জীবনমান কীভাবে উন্নত হয় সেভাবে পরিকল্পনা করা হয়েছে। উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার। তাই আগামীতে দেশ ও জনগণের সার্বিক উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন শুধু তাদেরই ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের কোনও উন্নয়ন হয়নি। তারা জোর করে ক্ষমতায় এসে মানুষের ওপর নির্যাতন, শোষণ ও অত্যাচার শুরু করে। তাই বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কামরাঙ্গীরচরে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবহেলিত কামরাঙ্গীরচরকে অবকাঠামোগতভাবে উন্নত করা হয়েছে। আমরা এখানে সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে ক্ষমতায় এলে পুরো ঢাকা শহর ঘিরে এলিভেটেড রিং রোড তৈরি করা হবে, ঢাকা শহরে পাতাল রেল নির্মাণ করা হবে, ঢাকা শহরের চারপাশের নদী খনন করে নাব্য ফিরিয়ে আনা হবে, যারা খাল দখল করছে তাদের দখল কাজ বন্ধ করা হবে।’

/এআর/এপিএইচ/ এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম