নির্বাচনে জনগণ স্বাধীনতাবিরোধীদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে: ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৩:৪৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৬:৪৩

১৪ দলের সভা ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদে সম্পৃক্ত এবং স্বাধীনতাবিরোধীদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে এ দেশের জনগণ। তিনি ঐক্যফ্রন্ট ও বিএনপি থেকে নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে গিয়ে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে তিনি এসব কথা বলেন। তার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জোট শরিক ওয়ার্কার্ পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন। উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্  পার্টির আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ।

১৪ দলের সভা মেনন বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে জনগণ তিনটি বিষয়ের ওপর আস্থা রেখে মহাজোটকে জয়ী করেছে। সেগুলো হলো, উন্নয়ন, ধারাবাহিকতা ও অগ্রগতি। মানুষ প্রমাণ করেছে তারা সংঘাত-সংঘর্ষ দেখতে চায় না। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে স্বাধীনতাবিরোধীরা এবার চরম পরাজয়বরণ করলেও ওরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

ইনু বলেন, এ নির্বাচনে জনগণ দুটি রায় দিয়েছে। এর একটি হলো জঙ্গিবাদহীন, সন্ত্রাসমুক্ত, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে। আরেকটি বিএনপি-জামায়াতকে বর্জন করার রায়। এ দুটি রায়ের ওপর ভিত্তি করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী