দেশপ্রেমের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্তের নাম সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ২০:০৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৪৫

  সৈয়দ আশরাফের স্মরণসভায় বক্তব্য রাখছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। আওয়ামী লীগের দুই দফা সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য এবং কয়েক দফা মন্ত্রী থাকলেও ক্ষমতা কিংবা অর্থের মোহ তাকে ছোঁয়নি। নীরবে রাজনীতিতে এসে সরবে জনপ্রিয় হয়েছেন। সবার মন জয়ে করে পৃথিবী ছেড়ে চলে গেছেন। জনকল্যাণ এবং দেশপ্রেমের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্তের নাম সৈয়দ আশরাফ।

শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণসভায় বক্তরা এসব কথা বলেন।

স্মরণসভায় বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ অনেকে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।

অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সৈয়দ আশরাফ বাংলাদেশকে ভালোবাসতেন। যে স্বপ্ন নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছিলেন। সবাই তার দেখানো পথ অনুসরণ করে চললে এদেশ সোনার বাংলা হিসেবে গড়ে উঠতে খুব বেশি সময় লাগবে না।’

সৈয়দ আশরাফের স্মরণসভায় বক্তব্য রাখাছেন আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূর বলেন, ‘সৈয়দ আশরাফের অন্তিমযাত্রায় লাখো মানুষের ঢল প্রমাণ করে এ দেশের মানুষ তার মতো লোককেই নেতা হিসেবে চায়। এদেশের মানুষ তার আদর্শকে লালন করতে চায়। রাজনীতিতে তিনি নিজেকে কিছুটা আড়ালে রেখে নিবেদিতভাবে কাজ করেছেন। তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার জনপ্রিয়তা ছিল প্রবাদপ্রতিম।’

ইনু বলেন, ‘সৈয়দ আশরাফ ছিলেন গুণী, সাহসী ও দক্ষ মানুষ। এক-এগারোর সময় যখন অনেকে বিভ্রান্ত হয়েছিলেন, সৈয়দ আশরাফ বিন্দুমাত্র বিভ্রান্ত হননি। তিনি নীতি ও নিষ্ঠাবান, আদর্শবান, কুশলী এবং সজ্জন ছিলেন। ক্ষমতা ও টাকার পেছনে ছোটেননি কখনও। এসব বিষয়ে তার কাছ থেকে শেখার আছে আমাদের।’

সৈয়দ আশরাফের স্মরণসভায় গান পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটেল শিল্পীরামান নূর

স্মরণসভায় সৈয়দ আশরাফের প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নেতারা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে