ইসি’র কাছে জাতি কৃতজ্ঞ থাকবে: এইচ টি ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১৪:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৫:৪৭

সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) এবার যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন, তার জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে।’

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের উপ-প্রচার কমিটির সভা শেষে এই মন্তব্য করেন তিনি।

এইচ টি ইমাম বলেন, ‘বিরোধীরা বলছেন ইসি ঠিক নেই। তারা নির্বাচনে আসবেন কী আসবে না এটা তাদের ব্যাপার। কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে বলবো, ইসি এবার যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন, তার জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে।’ মিডিয়ার নিরপেক্ষ ভূমিকার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি জিনিস খুব উল্লেখযোগ্য। এটি বিরোধী দলের চোখে পড়েনি। একটি হলো এবার আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচনে বিশাল নারী জাগরণ। ঢাকাসহ গ্রামগঞ্জে সব জায়গায় দেখেছি নারীদের ব্যাপক উপস্থিতি। বাংলাদেশের প্রতিটি নির্বাচনে নারী ভোটারদের অনেক উৎসাহ থাকে। এবার যেন আরও বেশি হয়েছে। এই বেশি হওয়ার কারণ হলো, গত ১০ বছরে এবং জননেত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদসহ ১৫ বছর নারীর ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী যে পরিমাণ কাজ করেছেন, এটি অনেকের ধারণা ছিল যে এই উন্নয়ন চোখে পড়বে না। কিন্তু এই উন্নয়নই শেখ হাসিনাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে।

উপজেলা নির্বাচনে বিএনপি না এলেও নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেও জানান তিনি।

গণভবনে প্রধানমন্ত্রীর সংলাপ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সংলাপ হবে এমন কথা কিন্তু আমি বলিনি। আমাদের সাধারণ সম্পাদক যা বলেছিলেন তারই রেশ ধরে বলেছিলাম, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন,তাদের চায়ের নিমন্ত্রণ জানাবেন। এখন চায়ের আমন্ত্রণ জানানো আর আলোচনা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ তন্ময় প্রমুখ।

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী