উপজেলা নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩১

আওয়ামী লীগ (দলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত) উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা আগামীকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত এ ফরম জমা দেওয়া যাবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রবিবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট নেওয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা নেওয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় ভোট নেওয়া হবে।
মোট পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে