আওয়ামী লীগের যৌথসভা ৮ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৫

আওয়ামী লীগ আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৪টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। পরদিন ৯ ফেব্রুয়ারি শনিবার একই স্থানে একই সময়ে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দুটি সভাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে এ দুটি বৈঠকে সময়মতো যোগ দিতে অনুরোধ করেছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে। আর স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা হবে।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম