‘বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৯

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সম্পাদকমণ্ডলীর সভায় উপজেলা নির্বাচনে মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরই মধ্যে দুই দফায় মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২২-২৩ তারিখ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। এই দু’টি বৈঠক শেষে তৃতীয় ও চতুর্থ ধাপের মনোনয়ন দেওয়া হবে।’

এসময় তিনি বলেন,  ‘উপজেলা নির্বাচনে দলের মনোনয়নকে কেন্দ্র করে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘জাতীয় নির্বাচনে দু’জন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।’

জামাত নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি এখন আদালতের এখতিয়ার। আওয়ামী লীগ সবসময়ই জামাতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে। আমরা আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

/এমএইচবি/এসএসএ/ এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে