ডেঙ্গু মনিটরিং সেল হচ্ছে আ. লীগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ২৩:১৩আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২৩:৩৪

ডেঙ্গু মনিটরিং সেল হচ্ছে আ. লীগে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়াসহ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দলটির নেতারাও যুক্ত থাকবেন। শুক্রবার রাতে (০২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করণে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের নেতারা মতবিনিময় করেন। এ সময় ডেঙ্গু সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সারাদেশে ডেঙ্গু রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত নেওয়া হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন প্রমুখ।

চিকিৎসক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, বিএমএ’র সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিব-এর যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া, ডা. বদীউজ্জামান ভূইয়া ডাবলুসহ বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্যরা।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম