রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৬

রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম: তথ্যমন্ত্রী রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রাস্তায় ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়া হলে অনেক কাক জড়ো হয়। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম হয়েছে।’
রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্তিযোদ্ধা এবং সাবেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এমএ মান্নানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগে আজকে যারা জাতীয় নেতা, তাদের প্রত্যেকের পেছনে অনেক সংগ্রামী ইতিহাস আছে। জীবনকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর অনেক ঘটনা আছে যেটি বিএনপি নেতাদের নেই। আজকে যারা বিএনপির বড় বড় নেতা, তারা সবাই প্রকৃতপক্ষে রাজনীতির মাঠের কাক।’
হাছান মাহদুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আর বিএনপি তাদের সংবিধানের গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা বাদ দিয়েছে। সাত নম্বর ধারায় ছিল, কেউ যদি দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত হয় এবং তার বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ প্রমাণিত হয় তবে তিনি তাদের দলের কোনও পদে থাকতে পারবেন না। বিএনপি এই ধারা বাদ দিয়ে সব দুর্নীতিগ্রস্তকে তাদের দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যে যেসব অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন। তিনি ক্যাসিনো, মাদক ও অনিয়ম বন্ধ করছেন।’
আওয়ামী লীগের নেতারা রাজনীতিকে ব্রত হিসেবে নেন আর বিএনপির নেতারা রাজনীতিকে ভোগ-বিলাসের স্বপ্ন হিসেবে গ্রহণ করেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

স্মরণসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

/এইচএন/এআর/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী