মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৫:১১আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৭:২৪

বাঁ থেকে সভাপতি সুরাইয়া আক্তার, কার্যকরী সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক রহিমা আক্তার জাতীয় মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া আক্তার। কার্যকরী সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রহিমা আক্তার সাথী। রাজধানীতে জাতীয় মহিলা শ্রমিক লীগের আজকের (শনিবার, ১২ অক্টোবর) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটি ঘোষণার সময় জাতীয় মহিলা শ্রমিক লীগের ৪০টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এসময় ওবায়দুল কাদের জানান, মহিলা শ্রমিক লীগের নেতাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত নিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাসিম, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং মহিলা শ্রমিক লীগের বিদায়ী সভাপতি রওশন আক্তার সাথী।

জানা যায়, নবনির্বাচিত কমিটির সভাপতি সুরাইয়া আক্তার গত কমিটির কার্যকরী সভাপতি ছিলেন। আর শামসুন্নাহার ভূঁইয়া গত কমিটির সাধারণ সম্পাদক এবং রহিমা আক্তার সাথী সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নতুন কমিটি ঘোষণার পর জানানো হয়, এই কমিটির মেয়াদ হবে দুই বছর। আগামী এক সপ্তাহের মধ্যে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৯ মার্চ প্রথম সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় মহিলা শ্রমিক লীগ গঠন করা হয়। আজ ছিল মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন।

/এমএইচবি/ইএইচএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের