বিদ্রোহীদের প্রার্থী হতে বাধা নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ২০:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:১০

ওবায়দুল কাদের (ফাইল ছবি) দলের বিদ্রোহীদের আগামী সম্মেলনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই বিদ্রোহীরাও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর আগামী সম্মেলনে প্রার্থী হতে পারবেন।’ সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কৃষক লীগের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাংগঠনিক ইউনিটগুলোয় বিদ্রোহীদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে, কাউন্সিলররা তাদের কীভাবে নেবেন, সেটাই দেখার বিষয়।’ তিনি এও বলেন, ‘তাদের না আসাই ভালো। কারণ, তারা যদি নির্বাচিত হন, তাহলে আবারও অনেকেই বিদ্রোহী হতে উৎসাহিত হবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী সম্মেলনগুলোয় যেন বিতর্কিতরা কমিটিতে জায়গা না পান। সত্যিকার অর্থে দলকে শুদ্ধ করতে চাই। দল থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।’ তিনি বলেন, ‘সম্মেলনের জন্য কৃষক লীগ প্রস্তুত। ইতোমধ্যে তাদের পোস্টার ও দাওয়াত কার্ড হয়ে গেছে। নগরীতে পোস্টার লাগিয়ে সম্মেলনের আবহ সৃষ্টি করতে হবে। কৃষক লীগকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গ্রামবাংলায় ছড়িয়ে দিতে হবে।’

কৃষক লীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নেতৃত্বের প্রতিযোগিতা থাকা ভালো। অসুস্থ প্রতিযোগিতা যেন না হয়। কারও চরিত্র হরণ করা যাবে না। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। নিজের প্রচার করবেন কিন্তু অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আব্দুস সোবহান, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের