যুবলীগের নেতাকর্মীর বয়সসীমা শিথিলের সুযোগ নেই: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ২১:০৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:১৯

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহাঙ্গীর কবির নানক যুবলীগের নেতাকর্মীদের বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বয়সসীমা শিথিলের কোনও সুযোগ নেই।’ সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির সম্মেলনের প্রস্তুতি-কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘যুবলীগের প্রথম গঠনতন্ত্রে লেখা রয়েছে ৩৫ বছর বয়সের বেশি কেউ যুবলীগ করতে পারবেন না। যুবলীগকে একটি নির্দিষ্ট বয়স-সীমার মধ্যে  নিয়ে আসতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয়, নেত্রীর (শেখ হাসিনা) এই সিদ্ধান্তের বাইরে কারও যাওয়ার সুযোগ নেই।’

যুবলীগের জাতীয় সম্মেলনের আগেই সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হওয়া উচিত ছিল বলে মন্তব্য করে নানক বলেন, ‘এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে। তিনি দেশে ফিরলে বিষয়টি নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করবো।

সম্মেলনের জন্য এবারের মঞ্চটি পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে বলে জানান নানক৷ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে এসে বসলে যেন মনে হয়, পদ্মা সেতুর ওপর বসে আছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, সদস্য সচিব হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের