সোহরাওয়ার্দীতে সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১০:৫৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১১:১৫

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার সময় তিনি সম্মেলনস্থলে পৌঁছান। এরপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকেই দলে দলে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে (কাউন্সিল অধিবেশন) মহানগরের দুই অংশের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম একযোগে ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করছে। একই মঞ্চে একই সময়ে দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দুই অংশের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। দুই অংশ মিলিয়ে চার হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন বলে নগরের নেতারা জানান।

প্রসঙ্গত, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সব শাখার সম্মেলন করে কমিটি হালনাগাদ করার পরই কেন্দ্রের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে দলটির সহযোগী সংগঠন যুবলীগের আগামী ২৩ নভেম্বর, স্বেচ্ছাসেবক লীগের ১৬ নভেম্বর এবং ৬ নভেম্বর কৃষক লীগের ও ৯ নভেম্বর ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের