এনআরসি-ক্যাব ভারতের অভ্যন্তরীণ বিষয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩২

অনুষ্ঠানে ওবায়দুল কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ‘এনআরসি (নাগরিকপঞ্জি) ও ক্যাব (নাগরিকত্ব আইন) ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ দু’টি বিষয় তাদের সংসদে পাস হয়েছে। এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ইস্যুতে যে বক্তব্য দিয়েছে তার সঙ্গে আমিও একমত।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রবাসী আওয়ামী ফোরামের প্রথম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকারই ‘৭৫ পরবর্তী একমাত্র মাইনরিটি বান্ধব সরকার। গত ৪৮  বছরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য উজ্জ্বল উদাহরণ। মাঝে মধ্যে দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটে। এত বড় দেশ, এত মানুষের বসবাস, সেখানে ভালো মানুষের পাশাপাশি দুর্বৃত্ত আছে। দুর্বৃত্ত আছে বলেই আজ শুদ্ধি অভিযান পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কোনও বিষয়ে সমস্যা হলে আলাপ আলোচনার মাধ্যমে আমার সমাধান করবো। জাতীয় স্বার্থের কোনও বিষয় ক্ষুণ্ন  হলে সেটা পরস্পর আলাপ আলোচনা মাধ্যমে সমাধান করবো। আমি যতটুকু জেনেছি বুদ্ধিজীবী, বিজয় দিবসের ব্যস্ততার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর স্থগিত করেছেন। তারা পরবর্তীতে যাবেন।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন বলতে যেটা বুঝায়। তা ঘটেছিল ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর। তখন এদেশে হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর যে বর্বরতা, যে নির্যাতন তার ‘৭১-এর বর্বরতার সঙ্গে মিলে যায়।

ব্রিটিশ পার্লামেন্টে হেট্রিক জয় পাওয়ার জন্য বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিককে অভিনন্দন জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম