ঢাকার দুই সিটিতে মেয়র পদে আ. লীগের ১৬ মনোনয়ন ফরম বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৪৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮

ঢাকার দুই সিটিতে মেয়র পদে আ. লীগের ১৬ মনোনয়ন ফরম বিক্রি ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৬ জন। এরমধ্যে প্রথম দিন বুধবার (২৫ ডিসেম্বর) ৮টি এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৮টি। দ্বিতীয় দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চার জন এবং ঢাকা উত্তর সিটিতে চার জন ফরম কিনেছেন। এদিন, ঢাকা দক্ষিণে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকনও। আর উত্তরে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর।

এছাড়া, বৃহস্পতিবার থেকে দুই সিটিতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৮০৯ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে উত্তরে ৩৩৬ জন দক্ষিণে ৪৭৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৯৬ জন মনোনয়ন সংগ্রহ করেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থে‌কে ধানম‌ন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে ক্ষমতাসীন দল। চলবে ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

আওয়ামী লীগ সভাপ‌তির কার্যাল‌য়ের পুরনো ভব‌নে উত্তর ও দক্ষিণ সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র ও কাউন্সিলর প্রার্থী‌দের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হ‌য়।

উল্লেখ্য, কাউন্সিলর প‌দে মনোনয়ন ফরম ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটিতে কাউন্সিলর সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। আর দ‌ক্ষি‌ণে সাধারণ ওয়ার্ড ৭৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী