ঢাকার দুই সিটিতে মেয়র পদে আ.লীগের মনোনয়নপ্রার্থী ২০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:২৮

ঢাকার দুই সিটিতে মেয়র পদে আ.লীগের মনোনয়নপ্রার্থী ২০ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন মোট ২০ জন। এরমধ্যে ডিএনসিসিতে ১২ জন এবং ডিএসসিসিতে ৮ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) মনোনয়ন প্রার্থীদের কেউ কেউ উপস্থিত হয়ে এবং কেউ কেউ প্রতিনিধির মাধ্যমে এসব ফরম ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দিয়েছেন। এছাড়া, দুই সিটিতে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১ হাজার ২৩৪ জন।

ডিএনসিসিতে মেয়র প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—বর্তমান মেয়র আতিকুল ইসলাম, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, আরেক ব্যবসায়ী আদম তমিজি হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ভাসানটেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজর (অব.) ইয়াদ আলী ফকির, শহীদ পরিবারের সন্তান জামান ভূঁইয়া, কুতুবউদ্দিন নান্নু, মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা, আলাউদ্দীন মোহাম্মদ, জেরিন সুলতানা কান্তা, খায়রুল মজিদ ও মিসেস রেহেনা ফরহাদ আইভি।

ডিএসসিসিতে আওয়ামী লীগের ফরম সংগ্রহকারীরা হলেন—বর্তমান মেয়র সাঈদ খোকন, ঢাকা ১০-এর সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা ৮-এর সংসদ সদস্য হাজী মোহাম্মদ সে‌লিম, আওয়ামী লী‌গের আইন বিষয়ক সম্পাদক ন‌জিবুল্লাহ হিরু, বঙ্গবন্ধু অ্যাকাডেমির সভাপতি মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাস‌চিব এম এ র‌শীদ, আশরাফ হোসেন সিদ্দিকী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আবুল হাসনাত।

শুক্রবার ফরম পূরণ করে সংগ্রহকারীরা দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জমা দেন। শনিবার দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে দুই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। এছাড়া কাউন্সিলর পদে যাদের সমর্থন দেওয়া হবে, তাদের নামের তালিকা গণমাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
গত বুধবার (২৬ ডিসেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। শুক্রবার তা শেষ হয়েছে। পাশাপাশি আজকেই ছিল ফরম জমা দেওয়ারও শেষ দিন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের