নির্বাচনের আগেই হেরে গেছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ১৮:৪১আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৯:০৯

ওবায়দুল কাদের(ফাইল ছবি) ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের আঁচ পেয়ে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, বিএনপি আসলে নির্বাচনের আগেই হেরে গেছে। যে কারণে তাদের মুখে পরাজয়ের সুর। রবিবার রাজধানীর রমনা পার্ক রেস্তোরাঁয় আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল পরবর্তী প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচনকে বিএনপি নেতাদের ‘প্রহসনের নির্বাচন’ বলার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন এখনও হলোই না, এরমধ্যে নির্বাচন নিয়ে মির্জা ফখরুল, মওদুদ আহমেদ আগাম মন্তব্য করলেন। এটা বিএনপির পুরনো স্বভাব। তারা এভাবেই কথা বলেন। তারা আসলে নির্বাচন হওয়ার আগেই হেরে গেছেন।

বিএনপি আন্দোলনে পরাজিত, নির্বাচনে কীভাবে বিজয়ী হবে—এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, তারা কোনোদিন নির্বাচনে বিজয়ী হয় না। বিএনপি আন্দোলনে পরাজিত, নির্বাচনেও পরাজিত হবে- এটা তারা নিজেরাও ভালো করে জানে। এজন্য চাতুরি শুরু করেছে। নির্বাচন হওয়ার আগেই আগাম বিষোদগার করছে।

তিনি বলেন, নির্বাচন প্রহসনের হবে না। তাই বিএনপি নেতাদের আবোল-তাবোল মন্তব্য ও অবান্তর অভিযোগ নিয়ে আওয়ামী লীগ মাথা ঘামাচ্ছে না। নির্বাচন হোক। জাতি দেখবে কেমন নির্বাচন হয়। ‘দেশ পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া, তারেক জিয়া, এরা কোন পরিবারের নেতা আমরা জানতে চাই। বিএনপির মূল নেতৃত্বই তো একটি পরিবার থেকে এসেছে। খালেদা জিয়া ও তার সন্তান; তারাই বিএনপির তো হর্তাকর্তা, বিধাতা। এখানে মির্জা ফখরুল তো তাদেরই ইয়েস ম্যান হিসেবে কাজ করেন মাত্র।

আওয়ামী লীগে গণতন্ত্র আছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে গণতন্ত্র নেই। তারা মিটিং আহ্বান করে ফ্লপ হয়। সেখান থেকে কর্মীরা কিছু পায়নি, কর্মসূচি নিতে পারেনি। তাদের কোনও ঘরোয়া গণতন্ত্র নেই।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের