তারকাদের নিয়ে প্রচারে আতিকের স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৬:০৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:১৯




মাঝে গোলাপি চাদর গায়ে প্রচারণায় আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম তারকাদের নিয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেট থেকে এই প্রচারণা শুরু হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও নাট্যজন তারানা হালিম, অভিনেত্রী বাঁধন, অভিনেতা রিয়াজ, সাজু খাদেমসহ অনেকে।

প্রচারণাকালে শায়লা শগুফতা ইসলাম বলেন, ‘আমরা আশা করি জনগণ নৌকার পক্ষে ভোট দেবেন। আমরা ভালো কাজ করেছি। ৯ মাস আতিকুল ইসলাম নিরলস কাজ করে গেছেন। তিনি আপ্রাণ চেষ্টা করেছে নগরবাসীর সেবা করতে। আশা করি ঢাকাবাসী আবারও নৌকায় ভোট দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন।’

তারানা হালিম বলেন, ‘নৌকার পক্ষে প্রচার করছি। আতিক ভাইয়ের একটি ভালো ইমেজ আছে। তিনি আনিসুল হকের সব কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা নিশ্চয়ই বিএনপির প্রার্থীকে ভোট দেবে না। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে, ভোটযুদ্ধে যারা মাঝপথে হার মেনে বসে যায়। বিএনপির প্রার্থী এবারও শেষ পর্যন্ত থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই। এ অবস্থায় একজন স্থিতিশীল প্রার্থী, যিনি ৯ মাস কাজ করেছেন, কোনও দুর্নাম হয়নি। এমন প্রার্থীকেই ঢাকাবাসী বেছে নেবেন।’

তারকাদের নিয়ে প্রচারে আতিকের স্ত্রী অভিনেতা রিয়াজ বলেন, ‘সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা বুঝে গেছেন তাদের জন্য এমন মেয়র প্রয়োজন, যার কাছে তারা সারাক্ষণ পৌঁছাতে পারবেন। যে মেয়র জনগণের কাছে থাকবে, এরকম একজন নৌকার পক্ষে দাঁড়িয়েছে। বিশ্বাস করি ঢাকাবাসী আগামী ১ ফেব্রুয়ারি নৌকায় ভোট দিয়ে আতিক ভাইকে জয়যুক্ত করবেন।’

গুলাশান ডিসিসি মার্কেট থেকে গুলশান-১ হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে প্রচারপত্র বিলির মাধ্যমে ভোট চান তারকারা। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসও/এনএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম