তাপসের জন্য ভোট চাইলেন স্ত্রী-সন্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ০১:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:২০

তাপসের জন্য ভোট চাইলেন স্ত্রী-সন্তান স্বামীর জন্য ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের স্ত্রী আফ‌রিন তাপস। একইসঙ্গে ছেলে শেখ ফজ‌লে নাওয়ালও বাবা ফজলে নূর তাপসের জন্য ভোট চেয়েছেন। বুধবার বিকেলে নির্বাচনি প্রচারণা চালানোর সময় রাজধানীর নিউমা‌র্কেট এলাকায় তাপসের সঙ্গে গণসংযোগে অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চান তার স্ত্রী ও ছেলে।

এ সময় দোকানপাট ও ভোটারদের মাঝে লিফ‌লেট বিতরণ ক‌রেন তারা। শেখ তাপসের সঙ্গে গণসংযোগে পরিবারের সদস্যদের উপ‌স্থি‌তি ভোটারদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। এ সময় নিউমার্কেট এলাকায় তাপসের প্রচারণাকে কেন্দ্র করে মানুষের ভিড় বাড়ে।

গণসংযোগে তাপসপত্নী আফ‌রিন তাপস বলেন, ফজলে নূর তাপস একজন সৎ, মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিক। তিনি দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বে এলে নাগরিকদের সেবার মান আরও বাড়াতে পারবেন। তিনি প‌রিবার নি‌য়ে যা‌তে মানুষ ঢাকায় নিরাপদ ও নিরাপত্তায় শা‌ন্তি‌তে বসবাস কর‌তে পা‌রেন সেই প‌রি‌বেশ নি‌শ্চিত কর‌তে জি‌রো টলা‌রেন্স নী‌তি‌তে থাক‌বেন। তিনি নারীর জন্য নিরাপদ নগরী নিশ্চিত করবেন।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে