আ.লীগ সাংগঠনিকভাবে ভোটকেন্দ্র পাহারায় থাকবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৮:৫৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৯:৪৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি: ফোকাস বাংলা) বিএনপি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির এই ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কেন্দ্র পাহারায় থাকবে।’ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভাশেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা স্বভাবসুলভ মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর মন্তব্য করছেন। যা সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। এটি ভীতিসঞ্চারের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। দলটি নির্বাচনের পরিবেশ নষ্টের প্রত্যক্ষ উসকানি দিচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাইরে থেকে প্রচুর বহিরাগতকে ঢাকায় এনে জড়ো করেছে। এর মধ্যে দাগি আসামি, চিহ্নিত সন্ত্রাসীও রয়েছে। প্রতিটি কেন্দ্রে পাঁচশ’র মতো বহিরাগতকে দিয়ে নির্বাচনি কেন্দ্রগুলোতে হট্টগোল পাকিয়ে বিএনপি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। এ কারণে আমরা সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছি, যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারেন। এ বিষয়ে সাংগঠনিকভাবে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখানে প্রতিপক্ষের সঙ্গে কোনও ধরনের সংঘাত-সংঘর্ষে যাবো না।’

ইভিএম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কারচুপি ঠেকানের কৌশল হিসেবে এটি হচ্ছে উত্তম ব্যবস্থা। বিএনপি বিষয়টি নিয়ে অভিযোগ করতেই পারে। কারণ, দলটি এখনও এনালগে রয়ে গেছে। আর নির্বাচন বলতে বিএনপি যে কেন্দ্র দখল, ভোট কারচুপি বোঝে, সেই সুযোগ ইভিএমে নেই। এটিই বিএনপির মূল ভয়ের কারণ।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, আইন সম্পাদক নজিবুল্লাহ হিরু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য রিয়াজুল কবির কাওসার, শাহাবউদ্দিন ফরাজী প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম