ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে রাজধানীর আরামবাগে দু’পক্ষের মধ্যে ঢিল ছুড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও বিদ্রোহী প্রার্থী ফারহানা আহমেদ বৈশাখীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বৈশাখী সাবেক কাউন্সিলর এ কে এম মঈনুল হক ওরফে ক্যাসিনো সাঈদের স্ত্রী।
ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুৎ চলে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








