ভোট কম পড়ার কারণ খুঁজতে বললেন নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২

মোহাম্মদ নাসিম

জনগণের ভোটবিমুখতার কারণ খোঁজার কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সরকার ও নিজের দল আওয়ামী লীগকে সতর্ক করে সিনিয়র এই সংসদ সদস্য বলেন, ‘কী কারণে ভোটাররা ক্ষুব্ধ হলো? উপলব্ধি করতে হবে, আমরা কেন ভোটবান্ধব থেকে সরে যাচ্ছি? মনে রাখতে হবে, ভোটার ছাড়া আমাদের উপায় নেই। ভোটবিহীন বাংলাদেশ হতে পারে না। সরকার ও দলকে উপলব্ধি করতে হবে কী কারণে ঢাকায় এ ধরনের ঘটনা ঘটলো। কেন কম ভোট পড়লো?’

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন আইন পুরোপুরি কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মোহাম্মদ নাসিম। কেন আইনটি কার্যকর হচ্ছে না, তাও জানতে চান তিনি।

নাসিম বলেন, ‘সড়ক দুর্ঘটনা মারাত্মক একটি সমস্যা। সড়কে মৃত্যুর মিছিল আমরা দেখতে চাই না। অনেক আইন-নীতিমালা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন? কাদের কারণে আমরা আইন প্রয়োগ করতে পারছি না? কোন ফ্রাংকেনস্টাইনের কারণে সড়ক আইনটি বাস্তবায়ন হচ্ছে না? কেন আমরা চরমদণ্ড বাস্তবায়ন করতে পারছি না?’

তিনি বলেন, ‘উন্নয়নের সঙ্গে অনেক অসঙ্গতি থাকে। আমরা সরকারি দল। তারপরও সরকারের যে অসঙ্গতিগুলো আছে, তা তুলে ধরতে হবে। সংসদ সদস্য হিসেবে আমাদের দায়িত্ব হলো জনগণের সমস্যা তুলে ধরা। কেন ঋণখেলাপি কলঙ্ক আমরা বয়ে বেড়াচ্ছি। এটা নিয়ে যেন কারও অভিযোগ আমাদের শুনতে না হয়।’

ধর্ষক ও নারী নির্যাতনের দ্রুত বিচারের দাবি তুলে সাবেক মন্ত্রী নাসিম বলেন, ‘নারী-শিশু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী অনেক কঠোর পদক্ষেপ নিয়েছেন। তারপরও নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। এটা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। প্রলম্বিত-বিলম্বিত বিচার কোনোদিনই মানুষকে স্বস্তি দিতে পারে না। অন্য কোনোভাবে বিচারটি দ্রুত করা যায় কিনা সেটা দেখতে হবে। আইন সংশোধন করে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ধর্ষক-নির্যাতনকারীদের কঠোর শাস্তির ব্যবস্থার বিষয়টি বিবেচনা করতে হবে।’

ঢাকার নতুন মেয়রদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ঢাকা শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চাই। মশা ও ডেঙ্গুমুক্ত শহর চাই। মেয়র সাহেবরা যা বলেছেন নতুন মেয়াদে তার প্রতিটি কথা পালন করতে হবে। নাহলে মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে।’

সংসদে বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের জের ধরে তিনি বলেন, ‘এই সংসদে বিএনপির বন্ধুরা আছেন। তারা ভালো ভালো কথা বলেন। তাদের বক্তব্যে আমরা মাঝেমধ্যে বিস্মিত হই, প্রশ্ন জাগে তারা বিএনপি করেন নাকি অন্য দল করেন? এদের সঙ্গে বিএনপির আসল নেতৃত্বের কোনও সম্পর্ক আছে কিনা সন্দেহ হয়। এখানে তাদের বক্তব্য শুনে মনে হয় আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে কথা বলছেন। এখানকার বক্তব্য স্বস্তিদায়ক, আর বাইরে গেলে অন্য চেহারা। এরা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে কিনা সেই সন্দেহ হয়।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ক্ষমতার লোভে জনগণের ওপর নির্যাতন চালিয়েছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন পাপের ফল ভোগ করছেন। ভুল করেছেন তা স্বীকার করুন। ব্যর্থ নেতৃত্বকে অস্বীকার করুন। আগামী ১০টি বছর চুপ করে থাকুন। নিশ্চিন্তে থাকুন, শান্তিতে থাকুন। আমাদের সহযোগিতা করুন। দেশ পরিচালনার জন্য শেখ হাসিনাকে সহযোগিতা করুন।’

ড. কামাল হোসেনের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারকে লাথি মারবেন? এটা কোনও ভাষা হলো? তার নিজের পায়ের তো সমস্যা। নিজে তো উঠতে পারেন না। আমার চেয়েও তার পায়ের অবস্থা খারাপ। আগে পা ঠিক করেন, তারপর লাথি মারার ব্যবস্থা করিয়েন।’

/ইএইচএস/এমআর/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম