ভারতের সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ১৮:৪০আপডেট : ০৩ মার্চ ২০২০, ২০:৩৭

ভারতের সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ: ওবায়দুল কাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন। এই উদ্যোগ বিএনপির পছন্দ হচ্ছে না। তাই বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিরোধী মহল তৈরি করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

মুজিববর্ষকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবার তৎপর হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই অশুভ শক্তি মুজিববর্ষের কর্মসূচি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। মুজিববর্ষের কর্মসূচির মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে। এজন্য বিএনপি মুজিববর্ষের বিরোধিতায় নেমেছে।

মুজিববর্ষে বাড়াবাড়ির নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেন কোনোভাবে খাটো করা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মুজিববর্ষ উদযাপনের নামে কোনও বাড়াবাড়ি বা চাঁদাবাজির দোকান যেন কেউ না খুলে বসে সেজন্য সতর্ক থাকতে হবে।

/এমএইচবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী