মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১৪:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৬:৫৬

 ওবায়দুল কাদের বঙ্গবন্ধু হত্যার আসামি আবদুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে একথা বলেন। একইসঙ্গে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পলাতক বাকি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান ও দেশের প্রচলিত আইনের সব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদান করা হয়েছিল। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যায়। সেখানেও ফাঁসির রায় বহাল রাখা হয়। এই খুনিদের ফাঁসির রায় সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশের সংবিধান ও প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই এবং নির্দিষ্ট মেয়াদে ফাঁসির রায় কার্যকর করার কথা আইনে উল্লেখ আছে।

তিনি বলেন, ‘ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসঙ্গতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। বঙ্গবন্ধু হত্যা মামলার আরও পাঁচ দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরী, নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহ উদ্দিন রিসালদার পলাতক আছে। তাদের দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেটা আরও জোরদার করার দাবি জানাচ্ছি।’

করোনা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি বৈশ্বিক ও জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে করোনাভাইরাসে সৃষ্ট সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা। আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সংকট মোকাবিলার পাশাপাশি দলের নেতাকর্মীসহ সারাদেশের জনগণকে মতলবি মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী