করোনা সংকট নিয়ে মিথ্যাচার না করে সরকারকে সহযোগিতা করুন: বিএনপিকে নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৮:০৩আপডেট : ০৫ মে ২০২০, ১৮:০৫

মোহাম্মদ নাসিম
করোনা সংকট মোকাবিলা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যাচার পরিহার করে সরকারকে সহযোগিতা করুন। কোনও সৎ পরামর্শ থাকলে দিন। এখন মিথ্যাচারের সময় না। মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ পদক্ষেপের কারণে দেশবাসী সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। করোনা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। যেখানে প্রতিদিন জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে বিএনপি নেতারা প্রতিদিনই সরকারের ব্যর্থতার এক ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। যা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। প্রধানমন্ত্রী যেখানে সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রেখেছেন, সেখানে বিএনপি মহাসচিবসহ তাদের কয়েকজন দায়িত্বহীন নেতার লাগামহীন অসত্য ভাষণ দেশবাসীকে বিস্মিত করছে। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতাদের মনে রাখা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা মানবিক ও উদার। যেখানে বিএনপির ব্যর্থ নেতৃত্ব তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ব্যর্থ হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী সহানুভূতিশীল হয়ে তাকে মুক্তি দিয়েছেন। অথচ বিএনপি নেতাদের সামান্যতম কৃতজ্ঞতা ও সৌজন্যবোধ নেই।
বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মিথ্যাচার পরিহার করে সরকারকে সহযোগিতা করুন। কোনও সৎ পরামর্শ থাকলে দেন। এখন মিথ্যাচারের সময় না।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের