বিএনপি দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৪:১০আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৪:৩৮

ওবায়দুল কাদের

বিএনপি নেতারা করোনার এ বৈশ্বিক সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, মিথ্যাচার করছে। আর এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

রবিবার (১৯ জুলাই) সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সম্প্রতি ইতালি প্রবাসী বিএনপি এক নেতার দেশবিরোধী অসত্য বক্তব্য প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি করেছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ওই বিএনপি নেতা বলেছেন, বাংলাদেশে নাকি ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত, দেশে কোনও চিকিৎসা নেই এবং এ কারণে ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে।’ এ বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, যারা ইতালি যাচ্ছে তাদের কাছে নাকি ভুয়া রিপোর্ট রয়েছে। বিএনপি নেতাদের এ ধরনের আজগুবি ও মিথ্যা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। লাখ লাখ প্রবাসীকে অস্থিরতায় ফেলে দেওয়া এমন অসত্য তথ্য দিয়ে বিএনপি নেতার এ বক্তব্যে ইতালি প্রবাসীরাসহ পুরো জাতি ক্ষুব্ধ। দেশে-বিদেশে বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত, তা আবারও প্রমাণ হলো।’

তিনি বলেন, বিদেশে যেতে চাইলে সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্ধারিত ১৬টি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে। দু’টি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমছে এবং আস্থাও কিছুটা কমেছে। সেজন্য নমুনা সংগ্রহের পর যাতে ফলাফল দিতে দীর্ঘ সময় না লাগে সেদিকে ল্যাবগুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত উল্লেখ করে এ সংকটকালে তাদের বেতনভাতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ঈদের আগেই তাদের পাওনা পরিশোধের অনুরোধ করেন তিনি।

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের