সরকারের সাফল্যে একটি মতলবি মহল ঈর্ষান্বিত: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২০, ২০:০০আপডেট : ০২ আগস্ট ২০২০, ২০:২৪

ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতি যখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে সফলতা দেখাচ্ছে, তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মতলবি মহল সরকার ও জনগণের দুর্ভেদ্য ঐক্যের দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই ধরনের কূটচাল দিয়ে আসছে।’

রবিবার (২ আগস্ট) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভবন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসেবে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বক্তব্য দেন।

আগস্ট মাসজুড়ে দলের ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারীর কারণে অশ্রুসিক্ত বেদনার আগস্টের কর্মসূচি নতুন করে সাজানো হয়েছে। করোনা সংকট থেকে উত্তরণের প্রচেষ্টার মাঝে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতের ফলে আমাদের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে।’

বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এবারের বন্যার শুরুতেই বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই আশ্বস্ত করেছেন বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ মোকাবিলায় সরকারের যথেষ্ট বরাদ্দ রয়েছে। পাশাপাশি সরকার দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে এবং কোনও মানুষ না খেয়ে থাকবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।

/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী