আ. লীগকে নেতৃত্বশূন্য করাই ছিল ২১ আগস্ট হামলার লক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ১৪:২৪আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৫:০২

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করে দলকে নিশ্চিহ্ন করাই ছিল ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা দেশে না থাকায় ষড়যন্ত্রকারীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই বারবার শেখ হাসিনাকে টার্গেট করা হচ্ছে।’

ভয়াল স্মৃতি স্মরণ করতে গিয়ে শুক্রবার (২১ আগস্ট) ভিডিও বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে যেভাবে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল, ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিল খুনি চক্রের। ওইদিন স্রষ্টার অশেষ রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে যান।

আমু বলেন, বাংলার মানুষ ধর্মপ্রাণ এবং এই অলি আউলিয়ার দেশ হওয়ার কারণে দেশের মানুষের সেবা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। গণতন্ত্রের অভিযাত্রায় সব প্রতিকূলতা উপেক্ষা করে দেশকে এগিয়ে নিতে তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

ভিডিও বার্তায় ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হামলায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের