তিনটি আসনের উপ-নির্বাচন পরিচালনায় দায়িত্ব পেলেন আ. লীগের ৫ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৫

আওয়ামী লীগ আসন্ন ৩টি উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার জন্য দলের কার্যনির্বাহী সংসদের পাঁচজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানানো হয়।
ঢাকা-৫ আসনের দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সমন্বয়কারী হিসেবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পাবনা-৪ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও নওগাঁ-৬ আসনে যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। উভয় আসনে সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, পাবনা-৪ আসনে চলতি মাসের ২৬ তারিখে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসন শূন্য হয়। এদিকে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়।

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে