ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আ.লীগের জমজমাট প্রচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ২৩:১৬আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২৩:১৮

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আ.লীগের জমজমাট প্রচার ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী জমজমাট প্রচার চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এ এলাকার শাহজালাল ও দরবার শরিফ রোড, আলামিন রোড, ৪৯নং ওয়ার্ডের ধলপুরে নির্বাচনি মতবিনিময় ও গণসংযোগ করেন তারা।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-৫ আসনের উপনির্বাচন। প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ডেমরা-যাত্রাবাড়ী নিয়ে গঠিত ঢাকা ৫ আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু।

শনিবার শাহজালাল ও দরবার শরিফ রোড, আলামিন রোডে নৌকার প্রার্থীর পক্ষে এক মতবিনিময় সভা ও গণসংযোগ করেন ৬৪ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল আলিম খান ও সদস্য সচিব খন্দকার আবদুল আজিজ। পরে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া বেলা ১১টায় যাত্রাবাড়ী থানাধীন ৪৯নং ওয়ার্ডের ধলপুরে এক নির্বাচনী মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। উপস্থিত ছিলেন ঢাকা-৫ উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের মুখপাত্র ও ডিএসসিসি ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু। সভায় সভাপতিত্ব করেন ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান।

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম