বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৫:২০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৫:২৫

আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির রোল মডেল। এদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তাদের প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে।’

রবিবার (২৫ অক্টোবর) সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি।’

শুভেচ্ছা বার্তায় ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা সংকট মোকাবিলায় পূজার দর্শনণার্থীসহ সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

/এমএইচবি/এনএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের