যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: শেখ পরশ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১৭:৩১আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৭:৩১

যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: শেখ পরশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ বলেছেন, যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলে পদবীতে কে কোন পদ পেলো তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সেদিকে বিচার করা হবে। সোমবার (১৬ নভেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
এদিন কেন্দ্রীয় যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। সোমবার বিকাল ৩টার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
পরে শেখ ফজলে সামস্ পরশ সাংবাদিকদের বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাই হবে না। দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হাল নাগাদ করা হবে। দলকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এম.পি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি