আ. লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ডন ও শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৩:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৩:২৪

আ. লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ডন ও শামীম আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আবদুল আউয়াল শামীমকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) তাদের হাতে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম সম্মেলনে কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

সৈয়দ আবদুল আউয়াল শামীম ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজিজুস সামাদ আজাদ ডন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী  প্রয়াত আবদুস সামাদ আজাদের ছেলে।

আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখন তিন পদ ফাঁকা  থাকলো। এর মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্যের দু’টি ও কার্যনির্বাহী কমিটির একটি পদ।

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান